তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি ছড়িয়ে পড়ে সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদির পরিবারসহ কনের পরিবার। তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন রাইসার যমজ বোন রামিসাকে। বিয়ে নিয়ে তথ্য বিভ্রাটের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন আফ্রিদির শ্যালিকা রাইসা। এদিকে আফ্রিদির বিয়ে নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা চর্চা চলছিল ঠিক তখন আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে বিয়ে নিয়ে মুখ খুললেন এই কনটেন্ট ক্রিয়েটর। তিনি বলেন, ‘আমি গাড়িতে বসে শুনি গোপনে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি! আরে বিয়ে তো গোপনে করিনি, আমি বিয়ের ছবি আপলোড দেওয়ার আগে আপলোড হয়ে গেছে। ভেবেছিলাম বাসায় যাব, এরপর সবাইকে বিয়ের খবর জানাব।
মন্তব্যসমূহ